ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় চারটি নৌকাসহ ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো। পরে জেলেরা নিজ এলাকা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।

তিনি বলেন, আমি টেকনাফের শাহপরীর দ্বীপের লোকজনের কাছে খবর নিয়ে জেনেছি রাতেই ওই জেলেরা ফিরে এসেছে। সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের ধরে নেয়া হয়েছিল। তাদের মারধর করার পর ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছে বলে আমি জানতে পেরেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর এলাকা থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। মারধরের শিকার জেলেরা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা।

এর আগে গত ১০ নভেম্বর নাফনদী মোহনা ও বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। পরবর্তীতে বিজিবির তৎপরতায় গত ২৫ নভেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমার

আপডেট টাইম : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১