ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জোসেফ আর বাইডেন। সেই সাথে  প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

বাইডেন শপথ নেবেন রাত ১১টায়। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরাসরি বিশ্বজুড়ে সম্প্রচার করা হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জো বাইডেন। গেল নভেম্বরে তিনি পা দিয়েছেন ৭৮-এ।

প্রথা অনুযায়ী মার্কিন মুলুকের প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টকে। মার্কিন মুলুকের সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর শপথবাক্য পাঠ করাবেন ভাইস প্রেসিডেন্ট হতে চলা কমলা হ্যারিসকে।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। তবে  শপথগ্রহণ অনুষ্ঠানে না থাকার কথাই আগেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানের শেষে আয়োজিত হবে ‘সেলিব্রেটিং আমেরিকা’ অনুষ্ঠান। জো বাইডেন ও কমলা হ্যারিস যেখানে অংশ নেবেন। যা সঞ্চালনার দায়িত্বে থাকবেন টম হ্যাঙ্কস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন বাইডেন

আপডেট টাইম : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১