ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

একুশে বইমেলা কবে জানা যাবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এবছর পূর্বের মতো ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। তবে সময় পরিবর্তন করে মেলা আয়োজনের চিন্তা করছে আয়োজকরা। তাই এ বিষয়ে আলোচনা করতে আজ রোববার বিশেষ সভা ডাকা হয়েছে। এদিনই সম্ভাব্য তারিখ জানানো হতে পারে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, অমর একুশে বইমেলা-২০২১ সংক্রান্ত মতবিনিময় সভা আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে ১০ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না।

তবে গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা, সেই প্রস্তাব দেয়া হয়েছিল। সেখানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতারা জানিয়েছিলেন, ভার্চুয়াল নয়, প্রতিবারের মতো স্টল বসিয়েই মেলা আয়োজন করতে চান তারা। শুধু বইমেলা শুরুর তারিখ পিছিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

একুশে বইমেলা কবে জানা যাবে আজ

আপডেট টাইম : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১