ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সাংবাদিকদের জন্য আমার দুয়ার সবসময় খোলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৫৯ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দুয়ার সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। আর আমার পক্ষে যতটুকু সম্ভব, তা আমি অবশ্যই করবো।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা যদি জাতির আলোচ্যসূচিসমূহ যথাযথভাবে কিংবা পূর্ণাঙ্গভাবে জাতির সামনে তুলে ধরতে পারে তবেই দেশ ও জাতি উপকৃত হবে। পত্রিকা বা চ্যানেলের প্রসারের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

সরকারঘোষিত অষ্টম পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি সরকারঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকেরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করি, সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে। সমস্যাটির অচিরেই সমাধান করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সাংবাদিকদের জন্য আমার দুয়ার সবসময় খোলা

আপডেট টাইম : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬