ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে ১০ নবজাতকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ হাসপাতালে দমবন্ধ হয়ে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৭ শিশুকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে কর্মরত এক নার্সের। তিনিই প্রথম হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। এরপর চিৎকার দিয়ে উঠেন এবং বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।

বার্তা সংস্থা পিটিআইকে এক চিকিৎসক বলেন, ওইসব শিশুর বয়স এক মাস থেকে তিন মাসের মাঝামাঝি।

হাসপাতাল সূত্র আরো জানিয়েছে, হাসপাতাল কর্মীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে ৭ শিশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। এরপর হাসপাতাল কর্মী ও দমকলকর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে লেগে পড়েন।

এখন পর্যন্ত ওই হাসপাতালে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে ১০ নবজাতকের মৃত্যু

আপডেট টাইম : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১