ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় বিশ্বে মৃত্যু ১৯ লাখ ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ১৯ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৮৫ লাখের কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ১৯ লাখ ৬ হাজার ৬৯৩ জন মারা গেছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৪ লাখ ৯৯ হাজারের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৬ কোটি ৩৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৪ হাজার ৬৭০ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২১ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩১ হাজারের বেশি। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ লাখের কাছাকাছি।

এরপর যুক্তরাষ্ট্রে মারা গেছেন সাড়ে ৭৮ হাজার মানুষ। সেখানে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজারের মতো।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭১৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় বিশ্বে মৃত্যু ১৯ লাখ ছাড়াল

আপডেট টাইম : ০২:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১