ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হামলাকে ‘বিদ্রোহ’ বললেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যাপিটাল ভবনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনাকে ‘বিদ্রোহ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।  

একটি বিশেষ গোষ্ঠীর তৈরি ‘সঙ্কটপূর্ণ পরিস্থিতি’কে তিনি ‘হিংসাত্মক আক্রমণ’ আখ্যা দিয়ে বলছেন, ‘এটি নজিরবিহীন গুণ্ডাগিরি।’

ঘটনার পর জো বাইডেন বলেন, ‘এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে দৈন্য পরিস্থিতিতে পড়েছে।’

দেশটির আইনসভা কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় ক্যাপিটল ভবনে ওই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত থাকতে আহ্বান করা উচিত।’

ক্যাপিটাল ভবনে এমন হামলার ঘটনাকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন।

তিনি বলেছেন, ‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানালা ভাঙা, অফিস দখল করা, আইন প্রনেতাদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো- এসবের কোনটাই নিছক প্রতিবাদ নয়। এটি হিংসাত্মক হামলা।’

বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন গত নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্যে যৌথ অধিবেশনে বসেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক সেখানে ঢুকে পড়ে।

তারপর কয়েক ঘণ্টা তাদের দখলে চলে যায় ক্যাপিটল বিল্ডিং। পরে নিরাপত্তাকর্মীরা এসে  বিক্ষোভকারীদের বাইরে বের করে দেয়। সেসময় পুলিশের গুলিতে নিহত হন এক নারী। আহত হন আরও কয়েকজন।

সহিংস এই ঘটনার পর রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়। কিন্তু তারপরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হামলাকে ‘বিদ্রোহ’ বললেন বাইডেন

আপডেট টাইম : ০১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১