ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাইজারে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৭৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাইজারের দুই গ্রামে অতর্কিতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ৭৯ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মালির সঙ্গে নাইজারের পশ্চিম সীমান্তের কাছে টোম্বাংউ গ্রামে হামলায় ৪৯ জন নিহত হয়েছে, আহত ১৭ জন। অন্যদিকে আরেক গ্রাম জারোমদারেয়েতে নিহত হয়েছে ৩০ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা সংবাদসংস্থা ডিপিএ’কে বলেন, মাঙ্গেইজ প্রদেশের ওই দুই গ্রামে শনিবার হামলার ঘটনা ঘটেছে।

আলহাদা আরো বলেছেন, ওই অঞ্চলে সুরক্ষার জন্য সেনা পাঠানো হয়েছে।

এদিকে ফ্রান্সও জানিয়েছে, শনিবার হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে।

আল জাজিরার এক রিপোর্টার জানান, সেখানকার মানুষ ধারণা করছে হামলাকারীরা মালি থেকে সীমান্ত পেরিয়ে এসেছে। বিবিসি, আল জাজিরা।

নাইজারে এমন দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে যেদিন দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপের ফল ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাইজারে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৭৯

আপডেট টাইম : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১