ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যেসব দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার নতুন প্রজাতি বিশ্বে আতঙ্ক ছড়িয়ে চলছে। এ পর্যন্ত তিনটি নতুন রূপ শনাক্ত হয়েছে এই ভাইরাসটির। এই রূপগুলো ইতোমধ্যে বিশ্বের ১৪টি দেশে ছড়িয়েছে। যা খুবই মারাত্মকজনক সংক্রমক, এটি ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছড়ায়।

করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। এরপর বিভিন্ন দেশে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে।

যুক্তরাজ্য- বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে শনাক্ত হয় করোনার নতুন রূপ। এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের শতাধিক জায়গায় শনাক্ত হয়েছে এই ভাইরাসটি। সংক্রমিত হয়েছে সহস্রাধিক মানুষ।

অস্ট্রেলিয়া- গত ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন তাদের দু’জন নাগরিক যারা যুক্তরাজ্য থেকে ফিরেছে তাদের শরীরে করোনার নতুন রূপ শনাক্ত করা গেছে।

নেদারল্যান্ডস- ২২ ডিসেম্বর নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি ইয়ং বলেছেন তাদের দেশেও শনাক্ত হয়েছে করোনার নতুন রূপ। যথারীতি তাদের দেশেও এটি ছড়িয়েছে যুক্তরাজ্য থেকে।

ইতালি- ২৩ ডিসেম্বর ইতালিতে নতুন করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়। যদিও তিনি কোনো দেশ থেকে ফিরেননি। নিজ দেশে, নিজ এলাকায় থেকেও তিনি নতুন করোনায় সংক্রমিত হয়েছেন।

নাইজেরিয়া- ২৪ ডিসেম্বর আফ্রিকান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে নাইজেরিয়ায় নতুন করোনায় আক্রান্ত হওয়া এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। যদিও তিনি যুক্তরাজ্য কিংবা অন্য কোথাও থেকে ফিরেননি।

সিঙ্গাপুর- ২৪ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা এক সিঙ্গাপুরের নাগরিকের শরীরে করোনার নতুন রূপ শনাক্ত হয়।

ফ্রান্স- ২৫ ডিসেম্বর ফ্রান্সে করোনার নতুন রূপে সংক্রমিত হওয়া এক ব্যক্তি শনাক্ত হন। তিনি যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন। যদিও তার শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

জাপান- ২৫ ডিসেম্বরে জাপানে শনাক্ত হয় করোনার নতুন রূপ। যে ব্যক্তিটি সংক্রমিত হয়েছেন তিনি যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

লেবানন- ২৫ ডিসেম্বর লেবাননেও শনাক্ত হয় নতুন রূপ। যে ব্যক্তি সংক্রমিত হয়েছেন তিনি ২১ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন।

কানাডা- ২৬ ডিসেম্বর কানাডার অন্টারিও প্রদেশে নতুন করোনার এক ব্যক্তি সংক্রমিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাগণ।

সুইডেন- যুক্তরাজ্য থেকে ফেরা এক সুইডিশ নাগরিকের শরীরে ২৬ ডিসেম্বর শনাক্ত হয় নতুন করোনা। বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ স্বাস্থ্য সংস্থা।

ডেনমার্ক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ডেনমার্কে এ পর্যন্ত ৯ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্পেন- আটলান্টিক পাড়ের দেশ স্পেনে এ পর্যন্ত ৪ জন রোগী শনাক্ত হয়েছেন যারা নতুন করোনায় সংক্রমিত হয়েছেন। তারা সবাই যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকা- গেল সপ্তাহে দ্বিতীয় দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় নতুন করোনা। যদিও যুক্তরাজ্যের চেয়ে দক্ষিণ আফ্রিকার শনাক্ত হওয়া নতুন রূপটি ভিন্ন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের এই নতুন রূপটি খুবই সংক্রামক হলেও এতে মৃত্যুহার বেশি কিনা সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।

এদিকে বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর’র বিজ্ঞানীরা বলছেন যে, করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত হয়েছে; যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।

বিসিএসআইআর’র বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে নতুন ধরনের এই করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান এ খবর নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যেসব দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন

আপডেট টাইম : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০