ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মুক্তিযুদ্ধের সংগঠক-রাজনীতিক-সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক খান রতনের ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, উনসত্তরের গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে লাশ কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার বাসভবনে নিয়ে আসার পর দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। জেলা আইনজীবী ভবনের সামনে মরহুমকে শেষবারের মত দেখার জন্য আইনজীবী-জনতার ঢল নামে।

সেখানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান প্রমুখসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাদ জোহর কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শোকাহত মানুষ অংশ নেন।

এ সময় মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান।

প্রথম নামাজে জানাজার পর মরহুমের লাশ জেলার নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে নিয়ে যাওয়া যায়। সেখানে বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদার পর দ্বিতীয় জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা-রাজনীতিবিদ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি। পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান এক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনীতির একনিষ্ঠ অনুসারী। জীবনভর তিনি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রী পার্টি তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখা ও সিপিবি শ্রমিক শাখার পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃ্বৃন্দ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধের সংগঠক-রাজনীতিক-সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক খান রতনের ইন্তেকাল

আপডেট টাইম : ০৬:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০