হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশি যেসমস্ত বিমান সংস্থাগুলো বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।
তাছাড়া আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞাও আরো এক সপ্তাহ বাড়তে পারে।
গেল ৮ ডিসেম্বরের পর কেউ ইউরোপের কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে ১৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
Reporter Name 
























