বিজয় দাস নেত্রকোনাঃ আজ ২১শে ডিসেম্বর রবিবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পেীরসভার আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট লতিফুর রহমান রতন তার মনোনয়ন পত্র ফরম জমা দেন উপজেলা নির্বাচন অফিসে।
আসন্ন দ্বিতীয় দফায় পেীরসভা নির্বাচনে উপজেলার আওয়ামীলীগ থেকে মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ভাবে মনোনীত বর্তমান পেীরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন, তিনি আজ জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ।
উল্লেখ্য,আগামী ১৬ই জানুয়ারী দ্বিতীয় দফায় এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Reporter Name 























