ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আর্মেনিয়া কারাবাখ যুদ্ধে ১৪,০০০ সেনা নিহত হওয়ার খবর জানাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুদ্ধ থেকে গেছে কয়েকমাস আগে। এখন হিসাব-নিকাশ চলছে কারণ কত ক্ষতি হলো। এই যুদ্ধে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে আর্মেনিয়া। তারা অনেকটা পরাজয় বরণ করেই যুদ্ধ ক্ষেত্র ছেড়ে যায়।

নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে, ৪৪ দিনের ওই যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা নিহত ও ২২ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া, আরো প্রায় এক হাজার সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার এ খবর জানিয়েছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পরতা তথ্য দেয়া হচ্ছিল।

সাম্প্রতিক যুদ্ধে নাগরনো-কারাবাখের কোন কোন অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়। গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দু’দেশ; তবে তার আগে আজারবাইজান বেশ কিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। পার্সটুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আর্মেনিয়া কারাবাখ যুদ্ধে ১৪,০০০ সেনা নিহত হওয়ার খবর জানাল

আপডেট টাইম : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০