ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

মন্ত্রিত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই, মুজিবুল হক চুন্নু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৪১৭ বার

আপাতত মন্ত্রিত্ব ছাড়ছি না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, মন্ত্রিত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

আজ শনিবার কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কলেজ মিলনায়তনে মাদকবিরোধী প্রচার কার্যক্রমের শেষদিনে যোগ দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পার্টি এখনো মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল রোববার দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এসব বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, দলের প্রেসিডিয়াম ও সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা সেটা মেনে নেব। তবে আপাতত এ ধরনের সিদ্ধান্ত সম্ভাবনা নেই।

মন্ত্রিসভায় থাকার কারণে জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আমার মনে হয় এতে আমরা যে সুযোগ-সুবিধা পাচ্ছি, তাতে দলকে সুসংগঠিত করা সম্ভব হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত বিরোধী দল বলতে যদি বুঝায় সংসদে গিয়ে মারামারি করা, সরকারকে গালাগালি করা, লাগাতার সংসদ বর্জন করা, তবে এ ধরনের বিরোধী দল হতে চাই না।

তিনি বলেন, আমরা চাই সংসদে ভালো পরিবেশ বজায় থাকুক। সরকার ভালো করলে আমরা সহযোগিতা করব। আর সরকার যদি জনস্বার্থবিরোধী কাজ করে সে ক্ষেত্রে আপ্রতিবাদ জানাব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী মাসব্যাপী প্রচারণার শেষদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায় ও কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত

মন্ত্রিত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই, মুজিবুল হক চুন্নু

আপডেট টাইম : ১০:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬