ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এক জোড়া জুতার দাম কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্সের মূল্য উঠেছে এক লাখ ২৬ হাজার ডলার৷ ক্রেতা তার পরিচয় গোপন রেখে এই অর্থ দান করবেন নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরের জন্য৷

অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়ার তৈরি  এই জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা৷ এই ডিজাইন এতটাই নিখুঁত যে প্রতিবছর মাত্র দুটোর বেশি উৎপাদন করা সম্ভব নয়৷ জুতা জোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে৷ জুতার ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরো ছয় মাস৷ এসব কথা জার্মান সংবাদ সংস্থাকে জানান, বিশ্ব খ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি৷

জুতা জোড়ার জন্য অনলাইনে ৭২টি অফার আসে, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে এক লাখ ২৬ হাজার ডলার বা এক লাখ ইউরো মূল্যে৷ তবে ক্রেতা অজ্ঞাত পরিচয়ে নিলাম থেকে পাওয়া অর্থ নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরে দান করবেন৷

নিলামে জুতা বিক্রির ঘটনা নতুন নয়৷ বিশেষ ধরনের জুতা নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়৷ প্রায় ৫০ বছর আগে স্পোর্টস সংস্থা নাইকের সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি এক জোড়া জুত নিলামে এক লাখ ৬২ হাজার ৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়৷ এই রেকর্ড ভেঙেছেন অ্যামেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান৷ নিলাম হাউস ক্রিস্টির মতে, আগস্ট মাসে ‘এয়ার জর্ডান ওয়ান’ জুতা জোড়া বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলারে৷

সূত্র : ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এক জোড়া জুতার দাম কোটি টাকা

আপডেট টাইম : ১০:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০