ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনা থেকে সুস্থ ৫ কোটি ২৩ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা থেকে বিশ্বব্যাপী সেরে ওঠা মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজারের বেশি।

এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ৭০ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ৮৯ হাজার ১৪৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৪২ হাজার ৬৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮২২ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩২ হাজার ৬৮৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১৫৬ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনা থেকে সুস্থ ৫ কোটি ২৩ লাখ

আপডেট টাইম : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০