ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর পর এবার এশিয়ার দেশ ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইসরায়েল। খবর দ্য গার্ডিয়ান, আল-জাজিরা ও জেরুজালেমপোস্টের। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। গত শনিবার রাতে নয়া দিল্লিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে গত বছর গোপনে আলোচনা শুরু করে ইসরায়েল ও ভুটান।
ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা দুই দেশের এই সম্পর্ক প্রতিষ্ঠাকে ‘উত্তেজনাপূর্ণ … বিনয়ী, তবে অনেক বেশি বিশেষায়িত’ বলে মন্তব্য করেছেন।
গত আগস্টের পর থেকে এ পর্যন্ত চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আলোকে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। তবে ভুটানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন আব্রাহাম চুক্তির আওতায় নয়। সূত্র : দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েলের

আপডেট টাইম : ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০