হাওর বার্তা ডেস্কঃ সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৬২ জনের।
Reporter Name 
























