ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

মধ্যবর্তী নির্বাচন নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
  • ৪৯০ বার

মধ্যবর্তী নির্বাচন নিয়ে মুখ খুললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এখন ইউপি নির্বাচনের দিকে ঝোঁকছে। এ মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন রসিকতা ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হবে। বিশ্ব ব্যাংক আমাদের চোর বানাতে ছেয়েছিল। পদ্মা সেতু করে আমরা প্রমাণ করব যে, আমরা চোর নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভার কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন নেতা তৈরির কারখানা। কারখানায় শুধু নেতাই তৈরি হয়, কর্মী তৈরি হয় না। এ সময় তিনি নিজের ছবি এবং সাভারের বিভিন্ন স্থানে নেতাদের ছবি সরাতে স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেন। তা না করলে পুলিশ দিয়ে সরানোর ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, মানুষ ছবি দেখে ভোট দেবে না। কাজ দেখে ভোট দেবে। কাগজের ছবি ছিঁড়ে যাবে, আর বিলবোর্ড ভেঙে যাবে, কিন্তু হৃদয়ের ছবি মনেই থেকে যাবে।

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান তার বক্তব্যে নৌকা মার্কায় ভোট চাওয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিছুদিন আগে মন্ত্রীর নির্দেশে বিলবোর্ড সরানোর কারণে তিনি আবার প্রশংসাও করেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ ডা. এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আলহাজ আব্দুল গণি, সাভার কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার কলেজের অধ্যক্ষ মো: ইলিয়াস খাঁন প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

মধ্যবর্তী নির্বাচন নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬