ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তুমি বেশি বেড়ে গেছো : রওশন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
  • ৫৫১ বার

জাতীয় পার্টির (জাপা) চলমান সংকট নিরসনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হলেন রওশন এরশাদ। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের বিরতির সময় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন রওশন এরশাদ।

এ সময় তার সঙ্গে ছিলেন জাপা নেতা ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধীদলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী।

প্রধানমন্ত্রী সঙ্গে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট বৈঠক করেন তিনি। এর আগে সংসদ অধিবেশন কক্ষে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে রওশন শাসিয়েছেন বলেও জানা গেছে।

রওশন এরশাদ রুহুল আমিন হাওলাদারকে বলেন, তুমি বেশি বেড়ে গেছো। তোমার সাহস বেশি হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন রওশন এরশাদ।

বৈঠক সূত্রে জানা গেছে, জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করায় জাতীয় পার্টির মধ্যে বিরাজমান বিরোধ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তুমি বেশি বেড়ে গেছো : রওশন এরশাদ

আপডেট টাইম : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬