ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

করোনার টিকা বাজারে আসার খবরে বাড়ছে তেলের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার টিকা প্রয়োগ শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এর ফলে আস্থা ফিরতে শুরু করেছে বিশ্ব অর্থনীতির বাজারে। প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারেও। বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪৯ ডলার ছাড়িয়ে গেছে।

চলতি সপ্তাহেই ব্রিটেনে টিকা প্রয়োগ শুরু হয়েছে। শোনা যাচ্ছে সপ্তাহ ঘোরার আগেই যুক্তরাষ্ট্রেও টিকা প্রয়োগ শুরু হতে পারে। বুধবার কানাডাও টিকার অনুমোদন দিয়েছে।

গণমাধ্যমে কয়েকদিন ধরেই টিকা প্রয়োগের খবর দাপিয়ে বেড়াচ্ছে। ফলে তেলের দামও বাড়ছে তিন ধরে। এই প্রতিবেদন লেখার সময় তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ দশমিক ২১ ডলারে উঠে যায়। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৫ দশমিক ৭৪ ডলারে উঠেছে।

তেলের চাহিদাও বাড়তে শুরু করেছে। এতে মার্কিন তেল সংরক্ষণাগারগুলোতে তেলের মজুত ১৫ দশমিক ২ মিলিয়ন ব্যারেল বেড়েছে।

এদিকে বাজারে চাহিদা বাড়ায় ওপেক আগামী জানুয়ারি মাসে তেলের সরবরাহে দিনে ৫ লাখ ব্যারেল বাড়িয়ে দেবে বলে জানিয়েছে। তবে একবারে এই সরবরাহ বাড়াবে না তারা। বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা বাজারে আসার খবরে বাড়ছে তেলের দাম

আপডেট টাইম : ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০