ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ৮ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ হাম-রুবেলা রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

আগামী শনিবার (১২ ডিসেম্বর) থেকে জেলায় এই ক্যাম্পেইন শুরু হচ্ছে। ২৪ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের সময়ে জেলার ৮ হাজার ২৪৯টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে।

তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালিত হবে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে হাম-রুবেলা রোগের ভয়াবহতা, প্রকোপ, কিশোরগঞ্জ জেলা পরিস্থিতি এবং ক্যাম্পেইন পরিচালনার সার্বিক বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্যচিত্র উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতির কারণে তখন ক্যাম্পেইন স্থগিত করা হয়েছিল।

হাম-রুবেলা রোগের প্রকোপ বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৬ সপ্তাহ এই হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জেলায় স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মোট ৭ হাজার ১০৩ জন কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবেন।

জেলার দুর্গম এলাকা বিশেষ করে হাওর এলাকায় বিশেষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া বাদপড়া শিশুদের টিকাদানের আওতায় আনতে মপ-আপ টিম প্রতি উপজেলায় ও পৌরসভায় ৬ দিন করে কাজ করবে।

প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেলাইন্স এন্ড ইমিউনিজেশন মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মতিন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ৮ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

আপডেট টাইম : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০