ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির তত্ত্বাবধানে ফেডারেল প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। তবে জো বাইডেনের বিরুদ্ধে কর অনিয়ম সংক্রান্ত কোনো অভিযোগ নেই।

হান্টার নিজে তার বিরুদ্ধে তদন্তের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি তদন্তে প্রমাণ হবে যে, আমি আইন মেনে যথাযথভাবেই ব্যবসা করেছি।

ব্যবসাতে রাজনৈতিক প্রভাব খাটানো, বিদেশি সংস্থার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ম ভাঙা, বেআইনি আর্থিক লেনদেন এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে  ৫০ বছর বয়সী হান্টারের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের পাশাপাশি গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে তদন্তকারী দল।

এর আগে জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত অনিয়মের অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হাণ্টার বিধি ভেঙে চীন এবং ইউক্রেনের সঙ্গে ব্যবসা করছেন বলেও ট্রাম্প দাবি করেছিলেন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তর বলছে, হান্টারের ‘চীনা যোগাযোগ’ নিয়েও তদন্ত করছেন ফেডারেল প্রসিকিউটররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট টাইম : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০