ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ  বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পুনরায় চলতে শুরু করেছে ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানিয়েছেন, গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

এদিকে, দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নদীপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক-হেলপার ও যাত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলছে

আপডেট টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০