ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনার প্রথম টিকা দেয়া হলো ৯০ বছরের মার্গারেটকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেনে আজ থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ৯০ বছর বয়সী একজন নারীকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা গেছে, ওই নারীর নাম মার্গারেট কেনান। উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরের বাসিন্দা তিনি। ব্রিটেনে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা বিশ্বে সবার আগে আনুষ্ঠানিকভাবে নিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন। ৯১তম জন্মদিনের আগে টিকা পেয়ে ভীষণ খুশি মার্গারেট।

মার্গারেট বলেন, জীবনের সবচেয়ে ভালো জন্মদিনপূর্ব উপহার এই টিকা।

ব্রিটনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় সে দেশে  উৎসবের আমেজ বিরাজ করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীও এ আহ্বান জানিয়েছেন। যদিও বরিস জনসন বলেছেন, করোনা টিকা কারো জন্য বাধ্যতামূলক নয়।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ৮০ বছরের উর্ধ্বের নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের বেছে নিচ্ছে ব্রিটেন। ৭০টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনার প্রথম টিকা দেয়া হলো ৯০ বছরের মার্গারেটকে

আপডেট টাইম : ০২:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০