ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। নির্বিকার স্বামী পাশে বসেই গভীর মগ্ন মোবাইলে গেম খেলায়। সোমবার ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। রবিবার সেই ঝামেলাই চরমে ওঠে।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী নির্বিকার চিত্তে, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার বদলে পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছে। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনও কাজকর্ম করত না। সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত। রবিবার অশান্তি চরমে ওঠায় স্বামী ধারালো কাঁচি নিয়ে চড়াও হয় স্ত্রীয়ের উপর।

এ ঘটনার সময় এই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না। পরে তাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্ত্রীকে খুন করে পাশে বসে ভিডিও গেমে মগ্ন স্বামী

আপডেট টাইম : ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০