ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনার প্রথম টিকা প্রদান শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব প্রত্যাশা নিয়ে থাকিয়ে আছে ব্রিটেনের দিকে। কার্যকর কোনও ওষুধ না থাকায় মহামারি নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ভ্যাকসিন। করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। এর আগে বুধবার ফাইজারের টিকা অনুমোদন দেয় দেশটি। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা এই টিকা পাবেন।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, ঝুঁকিপূর্ণ এসব ব্যক্তিদের টিকা দেয়ার এ দায়িত্ব পালন করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সকাল থেকে টিকাদান শুরু করবেন।

দেশটিতে প্রায় ৭০টি হাসপাতালকে টিকা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়নি দেশটিতে। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের। ৮ লাখ টিকা দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। মোট ৪ কোটি টিকার অর্ডার দেওয়া হয়েছে। যা ২ কোটি মানুষের দুই ডোজ করে প্রদান করার জন্য যথেষ্ট।

যুক্তরাজ্য অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী ১১ ডিসেম্বর এ টিকা প্রয়োগের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। জার্মানিতেও এ মাসে প্রয়োগের কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে ফা্কইজারের এ টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছে স্পেন। এ কারণে প্রথম দেশ হিসেবে টিকাটির প্রয়োগ করতে যাওয়ায় আজ যুক্তরাজ্যের ওপর সারাবিশ্বের চোখ।

উল্লেখ্য, ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনার প্রথম টিকা প্রদান শুরু আজ

আপডেট টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০