ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কিশোরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী থেকে একশত বাহাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আঙ্গুরী বেগম (৬০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মহিলা ব্যবসায়ী বিন্নাটী এলাকার মৃত আব্দুল হাশেম এর স্ত্রী। ৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে হাতেনাতে গ্রেফতার করে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার বিন্নাটী এলাকায় র‌্যাবের অপারেশন টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে একশত বাহাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোছা. আঙ্গুরী বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় যথাযথ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে র‌্যাব জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কিশোরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০