ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাঁজা বিপজ্জনক মাদক নয়, জাতিসংঘের সিদ্ধান্তে সায় দিল ভারতও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ৫৯ বছর বিপজ্জনক মাদকের তালিকায় ছিল গাঁজা। এমনকী, চিকিৎসাক্ষেত্রেও এর ব্যবহার নিয়ে ছিল তীব্র আপত্তি।

কিন্তু উনষাট বছর পর বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা এবং চরসকে সরানোর প্রস্তাব পেশ করলো জাতিসংঘ।

মোট ৫৩টি সদস্য দেশের মধ্যে ২৭টি দেশ জাতিসংঘের পক্ষে সায় দিয়েছে, এবং উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় ভারতও রয়েছে। তবে জাতিসংঘের পক্ষে সায় দিলেও ভারতে এখনও গাঁজা চাষ করা এবং নিজের কাছে রাখা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবেই গন্য করা হবে।

বুধবার (০২ ডিসেম্বর) জাতিসংঘের মাদক বিষয়ক কমিশনের ৬৩তম অধিবেশন ছিল। সেখানে ভোট হয় এই বিষয়ে। ভারতসহ আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশই বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা ও চরসকে বাদ দেওয়ার পক্ষে সায় দেয়।
তবে বিপক্ষে ছিল ২৫টি দেশ। যাদের মধ্যে রয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তানের মত দেশগুলো। তবে একমাত্র দেশ হিসেবে ইউক্রেন কোনো দিকে মত দেয়নি।

জাতিসংঘ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, ১৯৬১ সালের নিষিদ্ধ মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। এই ভোটকে ঐতিহাসিক বলে আখ্যা দেওয়া হয়েছে। কারণ, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ধরনের মাদকগুলো ওষুধ তৈরিতে ব্যবহারের রাস্তা খুলে গেলো।

২০১৯ এর জানুয়ারি মাসে বিশ্বস্বাস্থ্য সংস্থা জাতিসংঘের বিপজ্জনক মাদকের তালিকা নিয়ে ৬টি প্রস্তাব দেয়। তার মধ্যে অন্যতম ছিল গাঁজা ও চরসকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব। অবশেষে বুধবার সেই ভোটাভুটির মধ্য দিয়ে ‘হু’এর মতকে সায় দিল জাতিসংঘ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাঁজা বিপজ্জনক মাদক নয়, জাতিসংঘের সিদ্ধান্তে সায় দিল ভারতও

আপডেট টাইম : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০