ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে ফের অশনি সংকেত দৈনিক প্রাণহানি ঘটবে ৩ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বে এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দেশটির অবস্থান শীর্ষে। দেশটিতে বর্তমানে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ভয়াবহ হবে, দৈনিক এই ভাইরাসে প্রাণ হারাতে পারে তিন হাজার মানুষ।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, বৃহস্পতিবার দেশটিতে করোনায় শনাক্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ জনের বেশি।

এনিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন, আমরা যদি এখনে পদক্ষেপ না নিলে আমাদের হাসপাতাল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। আমরা যদি এখনে কাজ না করি তাহলে বেশি মৃত্যু দেখতেই হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি সম্ভবত ‘যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়’ হতে পারে।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির আগে এই ভাইরাসে আমেরিকানদের মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি যেতে পারে।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন, আগামী দুই মাসে করোনার প্রকোপ আরো ভয়াবহ হবে, এবং এতে দৈনিক মৃত্যু হতে পারে ৩ হাজার মানুষের। আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে ফের অশনি সংকেত দৈনিক প্রাণহানি ঘটবে ৩ হাজার

আপডেট টাইম : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০