ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

আরও এক রেকর্ডে শচিনকে পেছনে ফেললেন কোহলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৯৮ বার

Virat Kohli captain of India celebrates his hundred during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017 Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS

হাওর বার্তা ডেস্কঃ আগের ওয়ানডেতেই বড় এক মাইলফলকে স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে হটিয়ে সবার ওপরে জায়গা করে নেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেন শচিনের চেয়ে ৩১ ইনিংস কম খেলেই।

এবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও এক রেকর্ডে শচিনকে পেছনে ফেললেন কোহলি। ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৪২ ইনিংসেই।

ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এতদিন দখলে ছিল শচিনের। ৩০০ ইনিংসে এই মাইলফলকে পা রেখেছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান। কোহলি আজ (বুধবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ২৩ রান দূরে ছিলেন ১২ হাজারি ক্লাব থেকে।

সিরিজের শেষ ওয়ানডে। আজ ২৩ রানের আগে আউট হলে অপেক্ষাটা বাড়তো কোহলির। কিন্তু ভারতীয় রানমেশিন সেই অপেক্ষা করতে চাইলেন না। শচিনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডের ১২ হাজারি ক্লাবে ঢুকে গেলেন।

এই তালিকায় কোহলি-শচিনের পর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩১৪ ইনিংসে ওয়ানডের ১২ হাজার পূর্ণ করেছিলেন তিনি। সেরা পাঁচের বাকি দুইজনই লঙ্কান। ৩৩৬ ইনিংস লেগেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা আর ৩৭৯ ইনিংসে ১২ হাজার করেন সনাৎ জয়সুরিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত

আরও এক রেকর্ডে শচিনকে পেছনে ফেললেন কোহলি

আপডেট টাইম : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০