ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বলিউডের ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশের তন্বী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি মডেল ও ড্যান্সার ইশরাত জাহান তন্বী, বলিউডের স্বপ্নে পাড়ি জমিয়েছেন ভারতের মুম্বাইয়ে। ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রের মাধ্যমে এখন সেখানেই যুক্ত আছেন তিনি। আর এ কারণেই এবার ভারতীয় শোবিজের অন্যতম সম্মানজনক পুরস্কার আয়োজন ফিল্মফেয়ারের জন্য মনোনীত হয়েছেন এ শিল্পী।

‘থারকিস্তান’ শিরোনামের একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’-এর বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে।

এছাড়া তন্বী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। এই ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান দর্শকদের ভোট ও বিচারকদের নম্বরে একজনের হাতে উঠবে পুরস্কারটি। এ বছরের ১৬ ডিসেম্বর জাঁকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে তন্বী বলেন, ‌‘এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। এখন অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি টিভিতে কাজ করেছি। কিন্তু তেমন সাড়া পাইনি। তাই আমি মুম্বাইয়ে চলে আসি। সত্যি বলতে, এখন আমি স্বপ্নপূরণের পথে। খুবই ভালো লাগছে।’

তন্বী ১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধক গান শাখায়। এর এক দশক পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচও একসময় ভাইরাল হয়েছিল। দেশে খুব বেশি কাজের সুযোগ না পেয়ে ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বলিউডের ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশের তন্বী

আপডেট টাইম : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০