ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই।

স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।

আইসিইউ থেকেই আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।

এছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০