ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী ভাইরাস করোনায় ফের বিপর্যস্ত সারাবিশ্ব। শীতের মৌসুম শুরু হতে না হতেই প্রতিদিন সারা বিশ্বে অদৃশ্য এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। মৃতের সংখ্যাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। সুস্থও হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে নতুন করে মৃতের তালিকায় যোগ হয়েছে ১১ হাজারেরও বেশি মানুষের নাম। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ১৩ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৪ লাখের কাছাকাছি।
গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১১ হাজার ১০১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৩ লাখ ৮ হাজার ১১৬ জন।

নতুন করে ১১ হাজার ১০১ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ জন। একই সময়ে নতুন করে ৩ লাখ ৬৭ হাজার ১১৮ জন সুস্থ হওয়ায় সুস্থ মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৩৫৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৫৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৯ হাজার ৮৭১ জন এবং মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৭৫২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৯৭ জনের।

ফান্সকে টপকে চতুর্থ অবস্থানে আসা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ৯৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ৬২ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ২১ লাখ ৮৩ হাজার ৬৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯৫৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬ লাখ

আপডেট টাইম : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০