ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পোল্যান্ডে নিধন করা হচ্ছে ৯ লাখ ৩২ হাজার মুরগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পোল্যান্ডের একটি গ্রামের মুরগির মধ্যে এইচ৫এন৮ নামের এক ধরনের বার্ড ফ্লু দেখা দিয়েছে। এ জন্য ওই গ্রামের একটি খামারের ৯ লাখ ৩০ হাজার মুরগি নিধন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার থেকে এ নিধনযজ্ঞ শুরু হওয়ার কথা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পশু চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরে এ নিয়ে মোট ৩৩ বার এইচ৫এন৮ বার্ড ফ্লু দেখা দিয়েছে পোল্যান্ডে। যার কারণে দেশটির রোনিওয়েই গ্রামের একটি খামারের সবগুলো মুরগিকে নিধন করার সিদ্ধান্ত হয়েছে। খামারে থাকা ৯ লাখ ৩২ হাজার মুরগি নিধন করতে ছয় দিন সময় লাগবে।
গত মঙ্গলবার প্রথম জানা যায় যে, ওই খামারের মুরগিগুলো যে এইচ৫এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত। খামারের পেছনে একটি খাল ও কিছু কৃষি জমি রয়েছে। যেখানে বন্য পাখিরা আসা-যাওয়া করে। সেখান থেকেই হয়তো মুরগিগুলো আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পশু চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত মানুষের মাঝে এই ফ্লু ছড়ায় না। তারপরও সতর্কতা হিসেবে মুরগিগুলো নিধন করার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও দেশটিতে পাখির একটি খামারে এমন নিধন কার্যক্রম চালানো হয়েছিল। সূত্র : রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পোল্যান্ডে নিধন করা হচ্ছে ৯ লাখ ৩২ হাজার মুরগী

আপডেট টাইম : ১০:৩৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০