ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষণে ক্ষণে মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় নিশ্চিত হলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান ট্রাম্প।

অঙ্গরাজ্যগুলো থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা করা হয়নি।

হোয়াইট হাউস ছাড়তে রাজি কী না, সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। এটি আমি করব এবং আপনারা তা জানেন। যদিও তারা তাকে (বাইডেন) নির্বাচিত করে।’

নির্বাচনের দিন থেকে ভোটে কারচুপির অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এখন পর্যন্ত নিজের পরাজয় স্বীকার করেননি তিনি। এদিন আবারও ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এটি (পরাজয়) স্বীকার করা কঠিন হবে। কারণ আমি জানি যে, এখানে ব্যাপক জালিয়াতি হয়েছে।’

যদিও এখন পর্যন্ত তার অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। আদালতের শরণাপন্ন হলেও তা খারিজ হয়ে যায়।

ইলেক্টোরাল ভোট প্রক্রিয়ায় বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট, বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি। মার্কিন প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি।

ফলে পরবর্তী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হতে বেশি ভোট অর্জন হয়ে গেছে বাইডেনের। ২০ জানুয়ারি প্রচলিত নিয়মানুসারে শপথ গ্রহণের মাধ্যমে হোয়াইট হাউসে উঠতে যাচ্ছেন তিনি। এর মধ্যে নিজের মন্ত্রিসভা সদস্যদের নামও ঘোষণা শুরু করেছেন বাইডেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত

আপডেট টাইম : ১০:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০