ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এক সাথে তিন বাচ্চা প্রসব করল গাভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে একটি দেশি গাভী। এমন ঘটনা যদিও প্রথম নয় তবুও ওই বাচ্চা তিনটি দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন সেখানে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করায় বেশ ভাইরাল হয়েছে ওই গাভীসহ বাচ্চা তিনটি।

বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট কাল্টুর বাজার এলাকার বাসিন্দা নুর হোসেনের বাড়িতে ওই গাভীটি বাচ্চা তিনটি প্রসব করে। বাচ্চা তিনটি বর্তমানে সুস্থ আছেন বলে জানান গাভীর মালিক নূর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নুর হোসেন বলেন, আমার গাভীর বাচ্চা হবে জানতাম। কিন্তু এক সাথে তিনটি বাচ্চা প্রসব করবে তা আমি কল্পনাও করতে পারিনি। এটি আল্লাহর অশেষ রহমত। এছাড়া এক সাথে তিনটি বাচ্চা হওয়ায় আমি ও আমার পরিবারের সকলে খুবই আনন্দিত। বুধবার দুপুরে হঠাৎ গাভীটি ডাকাডাকি শুরু করে। তখন বুঝতে পাই বাচ্চা প্রসব করবে। তাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাই। এ সময় প্রথমে একটি বাচ্চা প্রসব করে। তবে অবাক হই এর কিছুক্ষণ পর আরও একটি বাচ্চা প্রসব করে এবং আবারো আরও একটি বাচ্চা প্রসব করে। এছাড়া বাচ্চা তিনটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, এটা স্বাভাবিক বিষয়। একটি গাভীর তিনটি বাচ্চা হতেই পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এক সাথে তিন বাচ্চা প্রসব করল গাভী

আপডেট টাইম : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০