ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পরাজয় মানবেন না ট্রাম্প, একের পর এক টুইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ার রাজ্যের ইলেকটোরাল ভোট সার্টিফিকেশনের পর অঙ্কের হিসেবে ট্রাম্পের কাছে নির্বাচনে জয় দাবি করার মতো অঙ্ক মেলানোর সুযোগ অবশিষ্ট নেই।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে সোমবার ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)। এ চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প জিএসএ প্রধান এমিলি মারফিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। টুইট বার্তায় পরাজয় মেনে না নেওয়ার কথা বলা হলেও ধরে নেওয়া হচ্ছিল, ট্রাম্প নমনীয় হয়েছেন। মুখ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে পরোক্ষভাবে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার কাছাকাছি চলে এসেছেন।

তবে মঙ্গলনার রাতে দেওয়া আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না। ভুয়া ব্যালটের কাছে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না।

সর্বশেষ সকালে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মনে রাখবেন, জিএসএ দুর্দান্ত এবং এমিলি মারফি দারুণ কাজ করেছে। তবে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটি জিএসএ ঠিক করে দেয় না।

শেষ মুহূর্তে এসেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহ্য অনুযায়ী বিজয়ী প্রার্থী বাইডেনকে এখনো অভিনন্দন জানাননি। তিনি টুইট বার্তায় বলেছেন, জিএসএ প্রধান এমিলি মারফিকে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তিনি এমনটি দেখতে চান না। এ কারণে দেশের স্বার্থেই তিনি বাইডেন শিবিরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পরাজয় মানবেন না ট্রাম্প, একের পর এক টুইট

আপডেট টাইম : ০৯:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০