ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বিচারপতি খায়রুল হক সংবিধান লঙ্ঘন করেছেন : খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬
  • ৩৮২ বার

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসর নেওয়ার ১৭ মাস পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় খোকন এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, ‘বিচারপতি খায়রুল হক জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিচার হওয়া উচিত বলে অমি মনে করি।’ তিনি বলেন, প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) বলেছেন, যেদিন থেকে বিচারপতিরা অবসরে যাবেন, সেদিন থেকে তাঁদের রায় লেখার অধিকার আর থাকবে না।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। প্রশাসন সন্ত্রাসীদের মাধ্যমে কেন্দ্র দখল করে, জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগকে এত ভোট পাইয়ে দিয়েছে। ভোট ডাকাতি করে বিএনপির জয়লাভ ছিনিয়ে নেওয়া হয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী যে কোনো নির্বাচনে আমাদের অংশগ্রহণ এবং একই সঙ্গে আন্দোলন—দুটোই চলবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বিচারপতি খায়রুল হক সংবিধান লঙ্ঘন করেছেন : খোকন

আপডেট টাইম : ১১:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬