ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একদিনে মৃত ৯ হাজার, সংক্রমিত প্রায় ৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনার তাণ্ডবে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতে না হতেই করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

এদিকে গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার জনের। একই সময়ে অজানা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। যার ফলে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৮৪ লাখ 88 হাজার ৫১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৩৩৪ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৭৭৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৯৫ হাজার ৯০৮ জন এবং মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ২৬৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ৫২ হাজার ৭৮৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৬ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ২৭ হাজার ৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৫১৮ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৬৪ হাজার ৭৪৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭৭৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একদিনে মৃত ৯ হাজার, সংক্রমিত প্রায় ৬ লাখ

আপডেট টাইম : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০