ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জর্জিয়ায়ও শেষ রক্ষা হলো না ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোট পুনঃগণনাতেও ব্যাটলগ্রাউন্ড খ্যাত জর্জিয়া অঙ্গরাজ্যে বিজয়ী হলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাইডেনকে পুনরায় বিজয়ী ঘোষণা করে নির্বাচনী কর্তারা। এ রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট নিয়ে বাইডেনের ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২টি।

২০২০-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া গুরুত্বপূর্ণ একটি রাজ্য। এ রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। এরপরই ভোট পুনঃগণনার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোট পুনঃগণনাতেও বাইডেনের কাছে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে ২৪ বছর পর এ অঙ্গরাজ্য ডেমোক্র্যাট বিজয়ী হলো।

পুনঃগণনার আগে বাদ পড়া প্রায় ৫ হাজার ৮০০ ভোট খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে ট্রাম্পের ঝুলিতে পড়েছে ১ হাজার ৪০০টির বেশি ভোট। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট কার্যালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পুনঃগণনা শেষে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। এতে আগের ফলাফলের চেয়ে ডেমোক্র্যাট শিবিরের কিছু ভোট কমেছে, বেড়েছে রিপাবলিকানদের।

নির্বাচনী কর্মকর্তারা এ ঘটনাকে মনুষ্য ভুল উল্লেখ করেছেন। তবে ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ নয় বলে দাবি করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জর্জিয়ায়ও শেষ রক্ষা হলো না ট্রাম্পের

আপডেট টাইম : ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০