ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিল ফ্রান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ২৯০ বার

People hold placards reading "report racism" (L) and "the women together" as they take part in a demonstration march near the Gare du Nord, in Paris to protest against Islamophobia, on November 10, 2019. (Photo by GEOFFROY VAN DER HASSELT / AFP)

হাওর বার্তা ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির মুসলিম নেতাদের চরমপন্থাকে শক্তহাতে দমন করে রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেছেন।

এ জন্য তিনি মুসলিম নেতাদের ১৫ দিনের সময় বেঁধে দেন। খবর বিবিসির।

ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্যা মুসলিম ফেইথের (সিএফসিএম) নেতাদের সঙ্গে বৈঠকে বুধবার এ আল্টিমেটাম দেন তিনি।

সিএফসিএম নেতারা ফরাসি সরকারের এ নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে ন্যাশনাল কাউন্সিল অব ইমাম নামে একটি কমিটি গঠন করতে যাচ্ছেন।

গত এক মাসের মধ্যে দেশটিতে তিনটি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেছেন, ইসলাম একটি ধর্ম, এটি কোন রাজনৈতিক প্লাটফর্ম না। ইসলামের নামে এখানে বাইরের কোন দেশের স্বার্থ চরিতার্থ করা যাবে না।

স্থানীয় সময় বুধবার রাতে সিএফসিএমের ৮ মুসলিম নেতার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৈঠক করেন।

বৈঠকের ব্যাপারে দেশটির ল্যা পারিসিন নামে পত্রিকার খবরে বলা হয়, ফরাসি মুসলিমদের কোনো ভাবেই ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না এবং বিদেশিদের প্ররোচনায় পরা যাবে না।

বৈঠকে ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।

সম্প্রতি খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না।

এরপরই ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্মকে দমন করা ও ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি।

ম্যাঁক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার।

জবাবে মুসলিম বিশ্ব থেকে ফরাসি পণ্য বয়কটের ডাক আসে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানসহ অনেক মুসলিম নেতা ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান। এর পর থেকে পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিল ফ্রান্স

আপডেট টাইম : ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০