ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজার-টেকনাফের উখিয়া উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ মো: মিজান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার দিবাগত মধ্যরাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার বাইল্যাখালী সেতু এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকে আশ্রিত বদি আমিনের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‌্যাবের কাছে খবর ছিল বাইল্যাখালী সেতু এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো: মিজানকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা।

তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও আটক যুবককে উখিয়া থানার হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট টাইম : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০