ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় দুপুরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুল আলোচিত রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ মামলার রায় আজ। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার রায়ের এ দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলায় আসামি মজনু ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছে। খুব অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ আসামির যাবজ্জীবন কামনা করেছি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, রাষ্ট্রপক্ষ এ মামলায় মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র প্রমাণ করতে পারেনি। তাই এ মামলায় তিনি খালাস পাবেন।

আলোচিত এ মামলার ২৪ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আলোচিত ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় দুপুরে

আপডেট টাইম : ১১:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০