ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হওয়া সেই নবজাতকের মিলল লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে চুরি হওয়ার তিন দিন পর সোহানা নামের ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নবজাতকটির দাদা আলী হোসেনের ঘরের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবজাতকের বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। যে পুকুরে মরদেহটি পাওয়া গেছে চুরি যাওয়ার পর ওই পুকুরেও তল্লাশি করা হয়েছিল। সব বিষয় আমলে নিয়ে মূল রহস্য উৎঘটনের চেষ্টা করছি।’

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। গত রোববার মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করে শিশুটির দাদা আলী হোসেন খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হওয়া সেই নবজাতকের মিলল লাশ

আপডেট টাইম : ০২:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০