ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিস্তিনকে সমর্থন ভারতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনির স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। এ ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে মোদি সরকারের। ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিল ১৯৮৮ সালের ১৫ নভেম্বর একতরফা স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি দেয়। এ’টিই তাদের স্বাধীনতা ঘোষণার দিন। সেই উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনবাসী এবং সরকারি নেতৃত্বকে।

টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে দেশের শান্তি সমৃদ্ধি এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যের প্রতি আমাদের বরাবরই সমর্থন রয়েছে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রামাল্লা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার আগে ভারত সফরে এসেছিলেন সে দেশের প্রেসিডেন্ট। ১৯৪৮ সালে প্যালেস্তাইন রাষ্ট্রের দাবিকে কামান-বন্দুকে দাবিয়ে ইসরেল একতরফা ভাবে নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়ে এসেছে ভারত।

রাষ্ট্র না হওয়া সত্ত্বেও, ১৯৭৪ সালে ফিলিস্তিন জোট নিরপেক্ষ দেশগুলোর সংগঠনের সদস্য হতে পেরেছিল মূলত ভারতের জোরালো সমর্থনেই। তারপরে ১৯৮৮ সালে যখন পিএলও নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে ৭০০ কিলোমিটার দীর্ঘ গাজা ও পশ্চিমতীরকে দখলমুক্ত করার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রথম বার ‘ইন্তিফাদা’ শুরু হল, তাকে পুরোদস্তুর সমর্থন করে গিয়েছে ভারত। ওই সময় দিল্লিতে আরাফাতকে সাদর অভ্যর্থনা জানান তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিস্তিনকে সমর্থন ভারতের

আপডেট টাইম : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০