ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনের আমন্ত্রণে ফের মুখোমুখি হচ্ছেন মোদি- শি জিনপিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লাদাখ পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই ফের মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ‘ব্রিকস’ দেশগুলোর শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন তারা। এ নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয় বার মুখোমুখি হচ্ছেন মোদি- শি জিনপিং। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও মহামারী রোধে ব্রিকস জোটের দেশগুলো ঐক্যবদ্ধ ভাবে কী কী করতে পারে মূলত সে নিয়েই এবার আলোচনা হবে।

এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা, বাণিজ্য সম্প্রসারণ ও শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

এবারের সম্মেলনের মূল থিম ‘গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার্ড সিকিওরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ’।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি দেশের জোট ব্রিকস-এর দ্বাদশ শীর্ষ সম্মেলনের মূল আয়োজক দেশ এবার রাশিয়া।

মোদি- জিনপিং ছাড়াও ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

ব্রিকস জোটভুক্ত পাঁচ দেশে বাস করেন ৩৬০ কোটি মানুষ, যা পুরো বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার সমান। আর এ দেশগুলোর মোট জিডিপি প্রায় ১৬ লাখ ৬০ হাজার কোটি ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনের আমন্ত্রণে ফের মুখোমুখি হচ্ছেন মোদি- শি জিনপিং

আপডেট টাইম : ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০