ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ট্রাম্পের কারণে’ আরো বহু মানুষ মরতে পারে: বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আসন্ন সরকার গঠনে সহযোগিতা না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। সোমবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে এক ভাষণে এমন মন্তব্য করেন বাইডেন।

ভাষণে বাইডেন আরো বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সমন্বয় দরকার। সেইসঙ্গে ট্রাম্পের পরাজয় মানার অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেন তিনি।

ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘এটা কোনো খেলা নয়’।

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।

বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মিস্টার ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছেনা।

সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে।

দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন। বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ট্রাম্পের কারণে’ আরো বহু মানুষ মরতে পারে: বাইডেন

আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০