ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মডার্নার ভ্যাকসিন ‘প্রায় ৯৫ শতাংশ কার্যকর’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করেছে ভ্যাকসিনটির প্রস্তুতকারক মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মর্ডানা। বিবিসির সোমবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষার পর প্রাপ্ত প্রাথমিক ফলাফলের বরাতে কোম্পানিটি এমন দাবি করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের ব্যবহার শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে মডার্না।

শেষ ধাপের ওই ট্রায়ালে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করা হয়। এর মধ্যে অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়। এ ছাড়া বাকিদের দেয়া হয় নামমাত্র ইনজেকশন। সেগুলোতে ভ্যাকসিনের কোনো ডোজ ছিল না।

তৃতীয় ধাপের প্রাথমিক ফলের ওপর ভিত্তি করে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে সোমবার মডার্না দাবি করেছে, তাদের তৈরি ভ্যাকসিন করোনা ঠেকাতে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।

এর আগে প্রথমবারের মতো করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

ছয় দেশে ৪৩ হাজার ৫০০ জন মানুষের দেহে পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে এমন ফল পাওয়া যায়।

একে একে দুটি ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর বলে পরীক্ষার ফল আসার পর এ আশা তৈরি হয়েছে যে, সবার কাছে এসব ভ্যাকসিন দ্রুত সরবরাহ করা গেলে হয়তো শিগগিরই বিশ্ব মহামারি এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাবে।

তবে কবে সবার কাছে কখন ভ্যাকসিন পৌঁছাবে এ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

মডার্না আজকের দিনটিকে ‘মহান’ বলে অভিহিত করলেও এটা এখনও প্রাথমিক ফলাফল। পূর্ণাঙ্গ ফল না আসায় ভ্যাকসিন নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও অজানা রয়েই গেছে। পূর্ণাঙ্গ ফল আসলে তবেই তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মডার্নার ভ্যাকসিন ‘প্রায় ৯৫ শতাংশ কার্যকর’

আপডেট টাইম : ০৭:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০