হাওর বার্তা ডেস্কঃ শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের কেন্দ্রস্থল ইসাকী এমোস নামে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী খুলনার রূপসা থানার বাসিন্দা ওই যুবতি সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় এসে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের জনৈক হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছেন।
ওই যুবতীকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইসাকী ইমোসে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন করার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 























